1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

রাজধানীর ব্যস্ত সড়কে ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিভিআইপি প্রটোকল উপেক্ষা করে তিনি নিজ গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে দ্রুত চলাচলের সুযোগ করে দেন।

বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিলেন।

এ সময় তার গাড়িবহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে একটি অ্যাম্বুলেন্স এগিয়ে আসতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন অ্যাম্বুলেন্সটিকে অগ্রাধিকার দিতে। নির্দেশ পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত গাড়িবহর সাইডে সরিয়ে অ্যাম্বুলেন্সের জন্য পথ করে দেন।

বাংলাদেশে সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্যান্য যানবাহনকে অপেক্ষা করতে দেখা যায়। তবে এ ঘটনায় সেই প্রচলিত চিত্রের ব্যতিক্রম দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ও মানবিক। একজন সরকারপ্রধানের পক্ষ থেকে জরুরি চিকিৎসাসেবার প্রতি এমন অগ্রাধিকার দেওয়াকে তারা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি