1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

বসলো পদ্মা সেতুর ৩২তম স্প্যান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
দুই দিনের প্রচেষ্টায় রবিবার সকালে বসানো হলো পদ্মা সেতুর ৩২তম স্প্যান। চার মাস আগে ১০ জুন সর্বশেষ ৩১তম স্প্যানটি স্থাপন করা হয়। ৩২তম স্প্যানটি মাওয়া প্রান্তে পিয়ার-৪ ও ৫ এর ওপর বসানো হয়েছে। এর ফলে সেতুর ৪.৮০ কিলোমিটার দৃশ্যমান হলো। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের এ খবর জানিয়েছেন।

এর আগে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে শনিবার দুপুরে স্প্যানটি বহন করে নিয়ে আসে ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা দেয়। নদীর স্রোত অনুকূলে না থাকায় ক্রেনের নোঙর করতে অসুবিধা হয় এবং স্প্যানটি পজিশনিং করতে না পারায় শনিবার স্থাপন করা যায়নি।

নির্বাহী প্রকৌশলী জানান, ৩২তম স্প্যান বসানোর পর সেতুর ৪.৮০ কিলোমিটার দৃশ্যমান হলো। আর মাত্র ৯টি স্প্যান বাকি থাকলো। তার মধ্যে আটটি স্প্যান প্রস্তুত রয়েছে। ৩২টি স্প্যানের মধ্যে মাওয়া প্রান্তে স্থাপন করা হয়েছে ১১টি, মাঝের স্প্যান স্থাপন করা হয়েছে একটি ও জাজিরা প্রান্তের ২০টি স্প্যানের সবক’টি স্থাপন করা হয়েছে।

প্রকৌশলীরা জানান, অক্টোবরের প্রথম দিকে সবক’টি স্প্যান বসানো শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, বর্ষা মৌসুমে পদ্মার পানি ৬ মিটারের বেশি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তীব্রতা বেড়ে যায়। তীব্র স্রোতে ভাসমান ক্রেন নোঙর করতে অসুবিধা হয়। এতে সিডিউল অনুযায়ী স্প্যান বসানো যায়নি। তবে, আশা করছেন ডিসেম্বর নাগাদ সব স্প্যান বসানোর কাজ সম্পূর্ণ করা যাবে।

২০১৪ সালের ডিসেম্বরে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি