1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

বসতঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ে

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে মা ও সাড়ে তিন বছরের শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) তার সাড়ে তিন বছরের শিশুকন্যা আয়শা জান্নাত লামিয়াকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলো। মঙ্গলবার সকালে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করে। এসময় মা-মেয়ের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন।

পরে বেলা ১১ টার দিকে ঘটনাস্থল থেকে ফ্যানের সাথে বাঁধা মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোমবার রাতে সিনথিয়ার স্বামী জাহিদ বাসায় ছিলো না বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে মা-মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি