1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বরিশাল আদালতে প্রধান বিচারপতি, সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল আদালত পাড়া পরিদর্শন করেন তিনি।

বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত রোডম্যাপের বছরপূর্তী উপলক্ষে সাতটি বিভাগীয় হেডকোয়ার্টারে ঘুরে ঘুরে সেমিনার, সিম্পোজিয়াম পরিদর্শন করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এতে উপস্থিত থাকছেন সাতটি দেশের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরাও।

বৃহস্প‌তিবার সকাল ১০টার দি‌কে প্রধান বিচারপতি বরিশাল আদালতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আইনজী‌বী ও বিচারকরা। এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বিচার বিভাগের কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি স্থানীয় বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

সভায় জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন সভাপ‌তিত্ব ক‌রেন।

নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা আইনজীবী সমিতির এক জ্যেষ্ঠ সদস্য বলেন, আদালতে প্রধান বিচারপতির আগমন নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রদূতদের একসঙ্গে আসা—এটা সত্যিই ঐতিহাসিক।

প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে, রাষ্ট্রদূতরা ন্যায়বিচার প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি