1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

বন্য হাতির পায়ে পিষ্ট কৃষকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ছমেদ আলী (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার কোনো এক সময় নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী মায়াঘাসি পাহাড়ের পাথরছিলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা রাত ১১টার দিকে পাহাড়ি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত ছমেদ আলী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মায়াঘাসি গ্রামের কৃষক ছমেদ আলী পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন তার সন্ধানে পাহাড়ে খুঁজতে যায়। এ সময় স্থানীয়রা মায়াঘাসি পাহাড়ের পাথরছিলা এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান। পরে রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়।

ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা জানান, উদ্ধারকৃত মরদেহের যে অবস্থা তাতে ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্য হাতি অতর্কিত আক্রমণ করে পায়ে পিষ্ট করে থাকতে পারে। বন্য হাতির পায়ে পিষ্ট হয়েই কৃষক ছমেদ আলীর মৃত্যু ঘটেছে।

কয়েক দিন ধরে বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহিনে অবস্থান করছিল বলে স্থানীয়রা জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি