1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বন্যার ব্যাপকতার শঙ্কা, সবাইকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বন্যার ব্যাপকতার শঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।

একইসঙ্গে বাজেট বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশও দেন সরকারপ্রধান। বলেছেন, অর্থবছর শুরুর ২-৩ মাসে বৃষ্টির কারণে কাজ করা যায় না, এই সময় প্রকল্প প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে।

প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফসলি জমিতে প্রকল্প নেয়া যাবে না।

সংস্কারবিহীন পুলিশের থানাগুলো সংস্কারে উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেয়া হয়েছে এ সভায়। ঢাকার অব্যবহৃত জমিতে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদও দিয়েছেন শেখ হাসিনা।

আজকের একনেক সভায় ৫ হাজার ৪৫৯ কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ৪টি সংশোধিত, বাকি ৭টি নতুন প্রকল্প।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি