1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

বদলিতে স্বচ্ছতার অনন্য নজির স্থাপন করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

আলী মুর্তজা রাজু, চট্টগ্রাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন লটারির মাধ্যমে করা হয়েছে।

জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটি ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলির পদক্ষেপ নেন বর্তমান জেলা প্রশাসক জনাব ফরিদা খানম।

বর্তমান কর্মস্থলে কর্মকাল তিন বছর অতিক্রম করেছে এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে কে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।

উক্ত পদায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ফরিদা খানম; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাগণ।

পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হলো। আমরা আশা করছি পদায়িত কর্মকর্তাগণ মানুষকে আন্তরিকতার সহিত সেবা প্রদান করবেন”।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি