1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ

বড় কোনো পরিবর্তন ছাড়াই পাস হলো ২০২৪-২৫ অর্থবছরের বাজেট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। যা আগামীকাল ১ জুলাই (সোমবার) থেকে কার্যকর হবে। এদিন থেকে শুরু হবে নতুন অর্থবছর। রোববার (৩০ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে পাশ হয়।

গেল ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রায় তিন সপ্তাহ ধরে সংসদে আলোচনা শেষে শনিবার (২৯ জুন) সংসদে অর্থ বিলের অনুমোদন দেয়া হয়। যা সর্বসম্মতিক্রমে রোববার পাশ হলো।

ব্যাপক আলোচনা-সমালোচনার পরও এবারের বাজেটে সুযোগ রাখা হয়েছে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার। পাশাপাশি করদাতাদের সর্বোচ্চ করহার ২৫ শতাংশই থাকলো।

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে পাস হওয়া নতুন অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।

রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন। পরে এসব মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

এদিন প্রস্তাবিত বাজেটে ব্যক্তির সর্বোচ্চ করহার ৩০ শতাংশ করার প্রস্তাব সংসদ গ্রহণ করেনি। ফলে সর্বোচ্চ কর বিদ্যমান ২৫ শতাংশই বহাল থাকছে। গত ৬ জুন বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী করহারের ধাপে কিছুটা পরিবর্তন এনে সর্বোচ্চ করহার ৫ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি