1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

বজ্রপাতে আহত হয়ে নদীতে পড়ে নৌকাযাত্রী নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১

নেত্রকোনার খালিয়াজুরীর জাহেরপুর ফেরিঘাটে বজ্রপাতে আহত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন সুলতান আলী (৪৩) নামে নৌকাযাত্রী । শুক্রবার (৭ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সুলতান আলী উপজেলার কুতুবপুর গ্রামের রমজান আলীর ছেলে। রাত সাড়ে ৯টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

স্থানীয়রা জানিয়েছেন, খালিয়াজুরীর কৃষ্ণপুর গ্রামের জাহেরপুর ফেরিঘাটে শুক্রবার বিকেল ৫টার দিকে মালবাহী একটি নৌকাতে অবস্থান করছিলেন সুলতান আলী। হঠাৎ বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। এ সময় স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রাত সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ সুলতান আলীর সন্ধান মেলেনি। বজ্রপাতে নদীতে নিখোঁজের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু করে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, ‌এখনও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। এলাকাবাসীর সহায়তায় পুলিশ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি