1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত

বছরে দেশের ৫৪ লাখ লোকের খাবার নষ্ট করে ইঁদুর

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

ইঁদুরের কারণে দেশের ৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট হয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি।

রোববার বিকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নিলুফার ইয়াসমিন জলি বলেন, কৃষির মূল চালিকা শক্তি হলো কৃষক। আর কৃষির উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে ইঁদুর নিধন অভিযান একটি। ইঁদুরের কারণে যে শুধু দেশেই ক্ষতি হচ্ছে তা নয়। সারাবিশ্বেই ইঁদুর ক্ষতি করে যাচ্ছে। এরমধ্যে শুধু এশিয়া মহাদেশেই বছরে ১৮ কোটি মানুষের খাবার নষ্ট করে ইঁদুর।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল হাসান, উপসহকারি কৃষি অফিসার শরীফুল ইসলাম ও গোলাম রাব্বানী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি