1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড় ‘বুরেভী’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড় ‘বুরেভী’

নিজস্ব প্রতিবেদক : নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় ‘নিভার’। সপ্তাহখানেকের ব্যবধানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ‘বুরেভী’ নামে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘বুরেভী’ হিসেবে বুধবার সকাল ৬টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
নভেম্বরের শেষ সপ্তাহে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’ ভারতের তামিলনাডু ও তৎসংলগ্ন এলাকায় প্রভাব ফেললেও বাংলাদেশে পড়েনি। অক্টোবরেও বঙ্গোপসাগরে আরেকটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, যদিও তা শেষ পর্যায়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। তবে সেটির প্রভাবে বাংলাদেশে বেশ বৃষ্টি হয়েছিল।
এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি