1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট -১’ (বিএস-১) করার উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকের এক সিদ্ধান্তে বলা হয়- ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা/প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী সকল মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবে’।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট -১’ (বিএস-১) করার বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়ার নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্ৰ, বেতবুনিয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মুখপাত্র ওমর হায়দার কালবেলাকে বলেন, উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটা প্রজ্ঞাপন আকারে আসবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১মে বাংলাদেশের এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি