1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

বঙ্গবন্ধু সম্পর্কে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, যুবকের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

বঙ্গবন্ধুর খুনিদের বাহবা দিয়ে ফেসবুকে ‘আপত্তিকর তথ্য’ পোস্ট দেওয়ায় নেত্রকোনার বারহাট্টা থানায় মো. শামছুল হক (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ আগস্টে শামছুল হক তাঁর ফেসবুক আইডি থেকে ওই পোস্ট করেন। অভিযুক্ত যুবক উপজেলার ডেমুরা গ্রামের নতুন বাজার এলাকার নুরুল হকের ছেলে।

উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মো. শাহীনুর রহমান (৪৪) গতকাল বুধবার রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মো. শামছুল হককে ছাত্র শিবিরের কর্মী বলে উল্লেখ করা হয়। মামলায় আরও বলা হয়, গত ১৫ আগস্ট তাঁর ফেসবুক আইডি ‘Shamsul Haque’ থেকে জাতীয় শোক দিবস সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্য’ প্রকাশ করে। মামলার বাদী পক্ষের অভিযোগ পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মানহানিকর তথ্য দেওয়া হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত শামছুল হক নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি