1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিতের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অভিযোগে মামলায় দণ্ডিত ৪ আসামির রাষ্ট্রীয় খেতাব স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি রুল শুনানি চলা অবস্থায় ওই চার আসামীর রাষ্ট্রীয় খেতাব স্থগিত থাকবে বলেও জানিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন।

পদক স্থগিত হওয়া চার আসামি হলো- শরিফুল হক ডালিম, এসএইচএমবি নুর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন ওরফে মুসলেম উদ্দীন ওরফে হিরন খান ওরফে মুসলেম উদ্দিন খান।

আদালতে আইনজীবী সুবীর নন্দী দাসের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একে খান।

এর আগে গত ২ ডিসেম্বর সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দণ্ডিতদের রাষ্ট্রীয় খেতাব বাতিলের নির্দেশনা চেয়ে আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে আইনজীবী আব্দুল কাউয়ুম খান এ রিট দায়ের করেন। রিটে এই চার আসামির রাষ্ট্রীয় খেতাব বাতিল চাওয়া হয়।

রিট আবেদনে বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডিত চার আসামির রাষ্ট্রীয় পদক বাতিলে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে রুল জারির পাশাপাশি রুলের শুনানিকালে এই চার আসামির পদক বাতিলের নির্দেশনা চাওয়া হয়। এছাড়াও রিটে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিবসহ চার জনকে বিবাদী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি