1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১০১বার কোরআন খতম দিল মাদ্রাসা শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের ঐতিহ্যবাহী তেরাবাজার মাদ্রাসার শিক্ষার্থীরা ১০১বার পবিত্র কোরআন খতম দিয়েছে।

বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীতে মাদরাসার দেড় শতাধিক শিক্ষার্থী ১ মার্চ থেকে শুরু করে ১৭ মার্চ সকাল পর্যন্ত এই কোরআন খতম সমাপ্ত করে।

এ উপলক্ষে ১৭ মার্চ বিকালে মাদ্রাসা ক্যাম্পাসে দোয়া মহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। দোয়া মহফিলে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের এমপি সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মাদ্রাসা কমিটির আহবায়ক আওয়ামী লীগ নেতা ফকরুল মজিদ খোকন, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল হাসান উৎপল, নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ।

দোয়া মহফিলে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ৩২জন শিক্ষার্থীকে মাওলানা কোর্স শেষ করায় প্রত্যেককে বিভিন্ন ধর্মীয় বই উপহার দেন হুইপ আতিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি