1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

বঙ্গবন্ধুর অপমান ব্যবসায়ীমহল সহ্য করবে না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগমুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধুর অপমান ব্যবসায়ীমহল মানবে না। আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হবে- এটা সহ্য করা হবে না।’

শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

একই সময়ে এফবিসিসিআইয়ের সদস্য অ্যাসোসিয়েশন ও সকল জেলা চেম্বারও তাদের স্ব স্ব জেলায় ব্যবসায়ীদের নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে জাতির জনকের অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

শেখ ফজলে ফাহিম বলেন, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু হয়েছিলেন যে মহান ব্যক্তিটি সেই মহান ব্যক্তির অপমান আমরা মেনে নিতে পারি না। পঁচাত্তরের ঘটনায় একশ্রেণি চেয়েছিল জাতির পিতার নাম মুছে ফেলতে, তারা সফল হয়নি। আজও ২০ দলের হয়ে আলেম সমাজের আড়ালে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছে। আমরা আপামর জনতাসহ ব্যবসায়ীমহল এটা মেনে নিতে পারি না।

মানববন্ধনে সভাপতিত্ব করছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। উপস্থিত আছেন পোশাকশিল্প মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ প্রতিনিধি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফচাকচারার্স এক্সপার্ট অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (ডিসিসিআই), বিজিএপিএমইএ, ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সকল ব্যবসায়ী সংগঠন এবং শীর্ষ ব্যবসায়ীমহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি