1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

বকেয়া বিদ্যুৎ ‍বিলের লাইন কাটতে গিয়ে মার খেলেন তিনজন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

মৌলভীবাজারে বকেয়া বিদ্যুৎ বিলের জন্য লাইন কাটতে গিয়ে ইলেকট্রিশিয়ানসহ পল্লী বিদ্যুতের তিন কর্মী মার খেয়েছেন।

শনিবার (১০ জুন) বিকেলে জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়নের তেলীজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রাজনগর পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, রাজনগর জুনিয়র প্রকৌশলী বিদ্যুৎ রঞ্জন দাস (৪৫), লাইনম্যান আলমগীর (৩৭) ও ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ সুমন (২৫) বকেয়া বিদ্যুৎ বিলের অভিযোগে লাইন অপসারণ করতে গেলে লাঞ্ছিত হন। সেখানে তাদের মারধর ও হাতাহাতির ঘটনা ঘটে।

রাজনগর পল্লী বিদ্যুৎ সমিতির জি এম আখতারুজ্জামান জানান, বিদ্যুৎ অফিসের লোকজন বিল বকেয়া থাকায় লাইন বিচ্ছিন্ন করতেম যান। এসময় তারা গিয়ে লাঞ্ছিত হন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি