1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

বকশীগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ লাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সুমনাথপাড়া এলাকায় ভারতীয় সীমান্তে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে ছিল। সোমবার (১৫ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে লাশটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নিয়ে যান। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার সুমনাথপাড়া এলাকার ১০৮৮ সাব পিলার এলাকায় ভারতীয় ভূখণ্ডের ১৫০ গজ ভেতরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে যান। লাশটি কোনো বাংলাদেশির কি না, সেটা তাঁরা নিশ্চিত হতে পারেননি। তবে লাশটি গুলিবিদ্ধ ছিল। পরে আজ বেলা দেড়টার দিকে বিএসএফ লাশটি নিয়ে যায়।

বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুরু মিয়া বলেন, ভারতীয় ভূখণ্ডের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তবে লাশটি বাংলাদেশি কোনো ব্যক্তির কি না, সে সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারেননি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, লাশটি বাংলাদেশি কোনো ব্যক্তির কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি