1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

বকশীগঞ্জে শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বপ্না বেগম (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে সৎ শাশুড়ি মলিনা বেগমকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মিজান আলী (২৮) ও আপন শাশুড়ি মরজিনা বেগম (৪৮) পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানা যায়, গৃহবধূ স্বপ্না বেগম শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খাটিয়াডাঙ্গা এলাকার সজল হকের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে ভ্যানচালক মিজান আলীর সাথে স্বপ্না বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বপ্নাকে প্রায়ই নির্যাতন করতেন মিজান। বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়িতে স্বপ্নার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মহদেহ উদ্ধার এবং সৎ শাশুড়ি মলিনা বেগমকে আটক করেছে। ঘটনার পর স্বপ্নার স্বামী মিজান ও আপন শাশুড়ি মরজিনা বেগম বাড়ি ছেড়ে পালিয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহত স্বপ্না বেগমের মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর সৎ শাশুড়ি মলিনা বেগমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি