1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা ভাতার টাকায় অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় নিজের মুক্তিযোদ্ধার ভাতার টাকা প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী। শনিবার সকালে এ উপলক্ষ্যে বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সিরাজুল ইসলাম।

এছাড়াও বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউর রাব্বী, জেলা পরিষদের সদস্য মোঃ জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে ২৮ জন অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিরা।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী প্রত্যেক মাসে তার মুক্তিযোদ্ধা ভাতার পুরো অর্থ তিনি অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি