1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বকশীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল চালকের মৃত্যু

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামীম মিয়া(৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বকশীগঞ্জ – লাউচাপড়া সড়কের বাট্টাজোড় বীরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালমারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম মিয়া তার বন্ধু বায়েজিদ হোসেনকে সঙ্গে নিয়ে সকালে বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে রওনা দেয়। যাওয়ার পথে বাট্টাজোড় ইউনিয়নের হাসিনা গাজী বাজারে তারা দুইজন চা পান করতে নামেন। শামীম মিয়া ঘুরে আসার কথা বলে বন্ধু বায়েজিদকে চা স্টলে রেখেই মোটরসাইকেল নিয়ে একাই লাউচাপড়ার উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে শামীম মিয়া লাউচাপড়া ঘুরে বেপরোয়া গতিতে ফেরার পথে বাট্টাজোড় বীরগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি