1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবুল কাশেম দুলাল(৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত আবুল কাশেম উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আলীরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকালে আলীরপাড়া মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় আবু মিয়ার একটি ছাগলকে চাপা দেয়, এতে ছাগলটি আহত হয়। এনিয়ে আমিনুল ইসলামের সঙ্গে আবু মিয়া, আব্দুর রউফের ছেলে বাংগা মিয়া, মদ্দি মিয়ার ছেলে আকরাম হোসেন ও রাশেদুল ইসলামের বাকবিতন্ডা হয় এবং শিক্ষক আমিনুল ইসলামকে অপমান করে। বিষয়টি নিয়ে স্থানীয় আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কাশেম দুলাল ও তার লোকজন প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কাশেম দুলাল তার কাজের জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে আগের দিনের ঘটনার জেরে আব্দুর রউফের ছেলে বাংগা মিয়া, আকরাম হোসেন, মেহেদী হাসানসহ কয়েকজন তাকে বাঁধা প্রদান করে। বাঁধা দেওয়াকে কেন্দ্র করে আলীরপাড়া গ্রামে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কাশেম দুলালের মৃত্যু হয়।

deadবকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, সংঘর্ষের পর আবুল কাশেম দুলালকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি