1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

বকশীগঞ্জে কিশোরী ধর্ষণের শিকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

জামালপুরের বকশীগঞ্জে আনসার ভিডিপি কার্যালয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (৪ এপ্রিল) এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত ওই কিশোরীর বাবা।

পুলিশ জানায়, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নতুন একটি ভবনের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান ময়মনসিংহ থেকে শ্রমিক এনে কাজ সম্পন্ন করছিলেন। ওই ভবনের নির্মাণ শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার রবিন মিয়ার সাথে স্থানীয় নামাপাড়া এলাকার এক কিশোরীর পরিচয় হয়। শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নির্মাণ শ্রমিক রবিন মিয়া ওই কিশোরীকে আনসার ভিডিপি কার্যালয়ে আসতে বলে। রবিনের ডাকে সাড়া দিয়ে তার সাথে দেখা করতে গেলে সেখানেই ধর্ষণের শিকার হন ওই কিশোরী। এ ঘটনা জানাজানি হলে সকালে নির্যাতিতা কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শরিফ আহাম্মেদ বলেন, ‘ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রবিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি