1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে আশ্রয়ন কেন্দ্রে নারীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের নিজ ঘরে সামিরন বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত সামিরন বেগম স্থানীয় মৃত নেহাল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বকশীগঞ্জের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন ডুমুরতলা গ্রামের সামিরন বেগম। গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন তিনি। রাত ১১টার দিকে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় আশ্রয়ণ প্রকল্পের অন্যান্য বাসিন্দারা ওই ঘরে গিয়ে মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে গভীর রাতে বকশীগঞ্জ থানা পুলিশ নিহত সামিরনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সামিরন বেগমের পালক কন্যা বেলা আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এই খুনের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি