1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেশজুড়ে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের নারীদের আর্থিক সুরক্ষা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে মাসিক ২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সরকারপ্রধান বলেন, নারী ও শিশুদের সমঅংশীদার করে একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহনশীল রাষ্ট্র গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিজিডব্লিউবি কার্যক্রম, মা ও শিশু সহায়তা, ক্ষুদ্রঋণ এবং নারী উদ্যোক্তাদের পণ্য বিপণনে জয়িতা ফাউন্ডেশনসহ একাধিক উদ্যোগ চালু রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলা ও ৩টি সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচির পরিধি বাড়িয়ে উপকারভোগীর সংখ্যা এবং আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইনি কাঠামোর পাশাপাশি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, টোল ফ্রি হেল্পলাইন, ট্রমা কাউন্সেলিংসহ নানা সহায়তা ব্যবস্থাও চালু আছে। একই সঙ্গে প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, টিকাদান এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করে মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, নগদ সহায়তা এবং জীবিকা উন্নয়নমূলক কার্যক্রম একসঙ্গে বাস্তবায়নের কথাও জানান তিনি। শহর ও গ্রামভিত্তিক পৃথক গ্রাজুয়েশন মডেল চালুর পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন।

শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরে তিনি জানান, আবাসিক কেন্দ্র ও আউটরিচ স্কুলের মাধ্যমে পথশিশুদের পুনর্বাসন কার্যক্রম চলছে। পাশাপাশি কর্মজীবী মায়েদের জন্য ৬৪টি দিবাযত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে, যেখানে শিশুদের খাবার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

এ ছাড়া উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারীদের জন্য ‘জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট অ্যাডাপটেশন’ প্রকল্পের আওতায় জীবিকা সহায়তা, প্রশিক্ষণ এবং বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাও বাস্তবায়ন করা হচ্ছে।

সংসদে দেওয়া এ তথ্য থেকে স্পষ্ট, সামাজিক সুরক্ষা ও নারী ক্ষমতায়নে সরকারের বহুমাত্রিক উদ্যোগ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি