1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ফেসবুকে ধর্ম অবমাননাকর কমেন্ট, সংস্কৃতিকর্মী শামীম আশরাফ আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ফেসবুকের একটি স্ট্যাটাসের কমেন্ট বক্সে ময়মনসিংহের সংস্কৃতিকর্মী শামীম আশরাফের (৩৮) ধর্ম অবমাননাকর মন্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরই জেরে শামীমকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নগরের আমলাপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। জেলা ডিবির ওসি (দক্ষিণ) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেসবুকে শামীম আশরাফ ধর্মীয় অবমাননাকর কথাবার্তা বলেছেন। এনিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। সমাজের ধর্মভীরু ও সচেতন লোকজনের মধ্যে নানা প্রশ্ন জেগেছে। আমাদের কাছে অভিযোগও রয়েছে, তাকে আমরা হেফাজতে নিয়েছি, প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামে একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে লেখেন ‘আপনে ভায়া বেহেশতের সর্বোচ্চ মাকামে গিয়া সানিলিওনকে * (শব্দটি ব্যবহারের অযোগ্য) গিয়া’।

ফেসবুকের এই স্ট্যাটাসটি সোমবার দুপুরে ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেফতার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকে। সোমবার দুপুরে নগরের বড় মসজিদের সামনে পবিত্র কুরআন শরীফ অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানি দেওয়ায় অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাবেশে শামীম আশরাফকে বিচারের আওতায় আনার দাবি জানান।

শামীম আশরাফ মুদ্রণ শিল্পের ব্যবসা পরিচালনা করেন। গ্রাফিটি নামে একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি