1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ফের ইসির সঙ্গে বৈঠকে বসছে ইইউ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার (২৬ নভেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

২২ নভেম্বর বৈঠক করতে আগ্রহ প্রকাশ করে সিইসিকে একটি চিঠি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ই-মেইলে হোয়াইটলি সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে মতবিনিময় করায় ইসিকে ধন্যবাদ জানান।

চিঠিতে সিইসিকে ইইউ রাষ্ট্রদূত লিখেছেন, নির্বাচন কমিশনের বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি সভায় অংশ নিতে সুযোগ চাই।

আগামী ২৭ নভেম্বর বিকাল ৩টায় বৈঠকের জন্য সময় চেয়েছে ইইউ। তবে ওই ই-মেইলে আলোচনার জন্য নির্দিষ্ট এজেন্ডা উল্লেখ করেনি।

ইসি সূত্রে জানা যায়, বেশিরভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন। এ জন্য ইইউকে ২৭ নভেম্বর সময় দেওয়া যায়নি। তাই আগামী ২৯ নভেম্বর তাদের সময় দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি