1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড

ফুলবাড়িয়ায় সিরাত প্রতিযোগিতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিমে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাসূল (সা.)-এর জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে মিল্লাত ফাউন্ডেশন।

শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০ টায় আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রতিযোগিতামূলক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে, সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশের লক্ষ্যে এমন আয়োজন। এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শনিবার (১৯ মার্চ) প্রতিযোগিতামূলক এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

সিরাত প্রতিযোগিতার তিন ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৯ জনের জন্য রয়েছে বিশ হাজার টাকা সমমূল্যের গুরুত্বপূর্ণ বই। এছাড়াও, তিনটি ক্যাটাগরিতে ১ম থেকে ১০ম স্থান অধিকারী মোট ৩০ জনকে সিরাতগ্রন্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি