1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়িয়ায় পুকুরে ডুবে দুই বন্ধুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে পুকুরে পানিতে ডুবে বিল্লাল হোসেন (১২), নিরব হোসেন (১০) নামের দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। তারা দুজনেই স্থানীয় বায়তুল রসুল কওমী মাদরাসা শিক্ষার্থী ছিলেন।

নিহত বিল্লাল হোসেন গোপিনাথপুর গ্রামের কৃষক হায়দার আলীর ছেলে। নিরব হোসেন একই এলাকার ভ্যানচালক মফিজ উদ্দিনের ছেলে। এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন তালুকদার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির দক্ষিণ পাশে পুকুরে ৪-৫ সহপাঠী গোসল করার সময় নিরব হোসেন পানিতে ডুবে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বিল্লাল হোসেনও পানিতে ডুবে যায়। অন্যদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।

ভ্যানচালক মফিজ উদ্দিন বলেন, বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দক্ষিণ পাশে একটি পুকুরে চার শিশু গোসল করতে গিয়ে বিল্লাল ও আমার ছেলে নিরব পানিতে ডুবে মারা যায়।

ফুলবাড়িয়া থানার এসআই মোক্তাদারুল হাসান জানান, দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি