1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ফুলবাড়িয়ায় নিখোঁজ সিনথিয়ার খোঁজ মিলল আখালিয়া নদীতে!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১

ফুলবাড়িয়ার বালিয়ান ইউনিয়নের নয়বাড়িয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া আয়মন নদীর বাঁশের সাঁকো থেকে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর শিশু সিনথিয়ার (৯) লাশ পাওয়া গেছে আখালিয়া নদীতে। আজ রবিবার পৌরসদরের আমতলী এলাকায় আখালিয়া নদীর মাঝে একটি শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবারের লোকজন শনাক্ত করেন লাশটি সিনথিয়ার। সিনথিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়নবাড়ি গ্রামে কৃষক মো. সোহেল মিয়ার মেয়ে। শিশুটির মৃগী রোগ আছে বলে জানিয়েছে তার পরিবার।

সিনথিয়ার মা সাজেদা খাতুন বলেন, সিনথিয়ার মৃগী রোগ ছিল, গত তিন দিন আগে বাড়ির পাশে আয়মন নদীর উপর বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে যায়। আখালিয়া নদীতে একটি শিশুর লাশ ভাসছে খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পুলিশের উপস্থিতিতে সিনথিয়ার লাশ শনাক্ত করেছি।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. আজিজুল ইসলাম বলেন, নদী থেকে উদ্ধারকৃত শিশুটির লাশ পরিবারের লোকজন শনাক্ত করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পিতা-মাতার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি