1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ফুলবাড়িয়ায় জমির বিরোধে খুন, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

ফুলবাড়িয়ার আছিম রামনগর উত্তরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হারুন অর রশিদ (৪০) নামে এক ইঞ্জিনিয়ার প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। নিহত হারুন অর রশিদ রামনগর উত্তর পাড়া গ্রামে মৃত মৌলভী সেকান্দর আলীর ছেলে। তিনি গাজীপুরে একটি কম্পানিতে চাকরি করতেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রামনগর উত্তরপাড়া গ্রামের আব্দুল মজিদ (৪৬) এবং আরিফকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে ময়মনসিংহ ২নম্বর আমলী আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, আছিম-পাটুলী ইউনিয়নের রামনগর চৌমোড়া বাজার সংলগ্ন ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গ্রামের টেক্সটাইল ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ ও আব্দুল মজিদ ফকিরদের। গতকাল শুক্রবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ৫/৬জন আহত হয়। আহতদের মধ্যে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে ইঞ্জিনিয়ার হারুন অর রশিদের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আহত রোকনুজ্জামানের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই রুবেল খান জানান, জমি সংক্রান্ত বিরোধে আহত ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি