1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ফুলবাড়িয়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবরে দুই ঘণ্টার ব্যবধানে ছোটভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গল শিমুল উজানপাড়া এলাকায় বড় ভাই গোলাম মোস্তফা (৬৫) ও ঢাকায় ছোট ভাই রমজান আলী (৫০) মারা যান। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান পিনু বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম মোস্তফা ব্রেইন স্ট্রোকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি আজ দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এ খবর শুনে ঢাকায় থাকা ছোট ভাই রমজান স্ট্রোক করেন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদের ভাতিজা বায়েজিদ আহমেদ জানান, মোস্তফা মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে এবং রমজান স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। দুইজনেরই জানাজার নামাজ রাত ১১ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি