1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ফুলপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পৌরসভার নির্বাচনের পর পৌরসভার প্যানেল মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ফুলপুর পৌরসভার সূত্রে জানা যায়, ফুলপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন মনির উজ্জামান মনির বর্তমানে তিনি ২নং ওয়ার্ডের কাউন্সিলর।

এছাড়া প্যানেল মেয়র-২ হিসেবে ৪নং ওয়ার্ডের ছালেহ আহম্মেদ এবং প্যানেল মেয়র-৩ হিসেবে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লিজা আক্তার নির্বাচিত হয়েছেন।

গত রবিবার দুপুর ৩টায় ময়মনসিংহের ফুলপুর পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় তাদের নির্বাচন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফুলপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মি. শশধর সেন।

সভায় কাউন্সিলরদের সম্মতিক্রমে প্যানেল মেয়র-১ হিসেবে মনির উজ্জামান, প্যানেল মেয়র-২ হিসেবে ছালেহ আহম্মেদ এবং প্যানেল মেয়র-৩ হিসেবে লিজা আক্তারকে মৌখিক ভোটে নির্বাচিত করা হয়।

এর আগে গত ৭ মার্চ পৌরসভার নবনির্বাচিত মেয়র হিসেবে মি. শশধর সেনসহ ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি