1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ফুলপুর উপজেলা জামায়াত আমিরের সদস্যপদ স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করেছে দলটি। মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তার স্থলে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাকির হোসেনকে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় এ ঘোষণা দেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম।

তিনি বলেন, দলীয় অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জামায়াতের রুকনদের সদস্যপদ স্থগিত রাখার নীতি অনুসরণ করা হচ্ছে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে জাকির হোসেনকে ফুলপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জামায়াত সূত্রে জানা যায়, গোলাম কিবরিয়া ২০০৩ সাল থেকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত। তিনি চলতি বছর উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি আরও দুই দফা উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে গোলাম কিবরিয়া বলেন, আমির পদে পরিবর্তন হয়েছে। এটি দলীয় সিদ্ধান্তের বিষয়। এটি সংবাদপত্রে প্রকাশের কোনো বিষয় নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি