1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ফুলপুরে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ ১১ কেজি গাঁজাসহ কারবারি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গোপন সূত্র ধরে ওসি আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। আব্দুল মালেক হবিগঞ্জের চুনারঘাট থানার ছনখলা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, আব্দুল মালেক ফুলপুরসহ বিভিন্ন এলাকায় গাঁজার কারবার করতেন। ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি জানতেন যে মালেক ফুলপুরে গাঁজা বিক্রি করতে আসছেন। এর পর এসআই আশরাফুল, এসআই পারভেজ ও এএসআই আবুল বাসেদসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘেরাও করেন। এ সময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার হয়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিশেষ অভিযান চলছে। এ ধরনের চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি