1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউসুফ আলী (৫৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় রুপসী ইউনিয়নের পাগলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গতকাল রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানায়, ফুলপুর থেকে বাজার নিয়ে রুপসী ইউনিয়নের দক্ষিণ বাশাটি নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।

এ সময় তাঁকে বহনকারী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি