1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ফুলপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ফুলপুর পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত এহসানুল হক (৪০) পৌরসভার ১নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও চরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

ভুক্তভোগী ফুলপুর পৌরসভার একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ও একই ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর পৌরসভার নিজ কার্যালয়ে জন্মনিবন্ধন কাজে গেলে কৌশলে মেয়েটিকে কাগজপত্র বাসায় আছে বলে মোটরসাইকেল যোগে একটি বাসায় গিয়ে তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করেন ওই জনপ্রতিনিধি।

ফুলপুর থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বাড়ি পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের বাড়ির পাশে। মেয়েটির বাবা ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। মা ওমান প্রবাসী। চরপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করেন এ স্কুলছাত্রী।

গত ২১ নভেম্বর রবিবার সকালে অফিস চলাকালীন সময়ে মামিকে নিয়ে জন্মনিবন্ধন কাগজ ঠিক করার জন্য ফুলপুর পৌরসভার কার্যালয়ে আসেন। কাগজপত্র তার বাসায় আছে বলে কৌশলে মেয়েটিকে নিয়ে পৌর কাউন্সিলর নিজ মোটরসাইকেলে পৌরসভার গোদারিয়া সহিদ মিয়ার বাসায় নিয়ে যায়। এ সময় বাসায় কোনো লোক না থাকায় মেয়েটিকে জড়িয়ে ধরে ও দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করার চেষ্টা করেন কাউন্সিলর এহসানুল হক।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে এহসানুল হক পালিয়ে যায়। ঘটনাটি পৌর মেয়রসহ পরিবারকে জানানো হয়। স্থানীয়ভাবে মীমাংসা না হওয়া এবং এহসানুল হক প্রভাবশালী হওয়ায় পরিবারের পক্ষ থেকে মামলা করতে ভয় থাকলেও মেয়েটি নিজেই বাদী হয়ে বুধবার (১ ডিসেম্বর) ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগী ওই ছাত্রী নিজেই থানায় মামলা করেছে। বিষয়টি তদন্ত করে আইন-অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি