1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ফুলপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর পৌনে ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ময়মনসিংহ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এসএম বাবুল, ফুলপুর উপজেলা সার ও বীজ বিক্রয় কমিটির সভাপতি গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, বিএডিসি সার ডিলার শাহ মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল ও এটিএম রবিউল করিম রবি প্রমুখ।

এসএম বাবুল বলেন, আন্তর্জাতিক বাজারে সকল পণ্যের দাম বৃদ্ধির কারণে সরকার ইউরিয়া সারের দাম বৃদ্ধি করেছে। দাম যতই বৃদ্ধি পাক আমরা সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি করবো। কেউ কোনো কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়ি খরচ বেড়েছে বলে ডিলারদের কমিশনটা একটু বাড়ানোর সুপারিশ করতে ইউএনও’র নিকট দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এসময় বিসিআইসির ১২ জন ও বিএডিসির ২৮ জন ডিলারের অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি