1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ফুলপুরে লকডাউনে বাইরে বের হলেই জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১

গতকাল শুক্রবার থেকে সবচাইতে কঠোর লকডাউন বাস্তবায়নে ফুলপুর উপজেলা প্রশাসন ও ফুলপুর থানা পুলিশ মাঠে রয়েছে কঠোর অবস্থানে। এ সময় কাজ ছাড়া ঘোরাফেরা ও মোটরসাইকেল নিয়ে বের হওয়ার জন্য ৭ জনকে ৩৩০০ টাকা জরিমানা ও মামলা করা হয়েছে। বিধি-নিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনীও কাজ করে যাচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে ফুলপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার ফুলপুর পৌর এলাকার চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেন। এ ছাড়া নির্দেশ না মানায় জরিমানা ও মামলা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার জানান, লকডাউন বাস্তবায়নে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। লকডাউনে আমাদের কঠোর নজরদারি থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার উপ পরিদর্শক সোলাইমান কবীর, উপ পরিদর্শক(ট্রাফিক) আজিজুল হক, উপ পরিদর্শক জাহিদ, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, মোস্তফা খান, কামরুল ইসলাম খান, উপজেলা প্রশাসনের কম্পিউটার অপারেটর আবুল বাশার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি