1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

ফুলপুরে মাছ ধরার জাল চুরির দ্বন্দ্বে সংঘর্ষ, যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে মাছ ধরার জাল চুরির দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে উপজেলার ঠাকুরবাখাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমীন জেলার হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গাজীপুর সর্চাপুর এলাকার আক্কাস আলীর ছেলে।

পুলিশ জানায়, হালুয়াঘাট-ফুলপুর সীমান্ত এলাকার ঠাকুরবাখাই গ্রামে নাকানন্দি নদী থেকে তিন দিন আগে রুহুল আমিনদের একটি মাছ ধরার জাল চুরি হয়। এর জেরে ঘটনার দিন বেলা ৩টার দিকে ঠাকুরবাখাই গ্রামে দেশিয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জড়ায়। এতে রুহুল আমীনসহ ছয়জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি