1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

ফুলপুরে বাবার মৃত্যুশোকে ছেলের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে আব্দুল জলিল আকন্দ (৬৫) নামে এক পিতার মৃত্যুশোকে জুলমত হোসেন আকন্দ (২৮) নামে এক পুত্রের মৃত্যু হয়েছে। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের গায়রা মিসকিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, কৃষক আব্দুল জলিল আকন্দ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এই অসুস্থতা নিয়ে শনিবার তিনি তার বিদেশ ফেরত ছেলে জুলমত হোসেন আকন্দের বিবাহের জন্য এক জায়গায় বউ দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর তার লাশ বাড়িতে পৌঁছলে পিতার মৃত্যুশোকে ছেলে জুলমত হোসেন বেহুঁশ হয়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজ রবিবার ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি