1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ফুলপুরে পানির বালতিতে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে গোসলের বড় বালতিতে পড়ে মুসাদ্দিকুর রহমান মাজিদ (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) জামে মসজিদ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

মাজিদ হাসপাতাল মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা ইলিয়াছ আহমাদের ছোট ছেলে।

মাওলানা ইলিয়াছ জানান, তিনি মাগরিবের নামাজে ইমামতি করছিলেন। এসময় শিশু মাজিদকে বাথরুমে গোসল করিয়ে তার মা তোয়ালে আনতে ভিতরের কক্ষে যান। সেখান থেকে তোয়ালে নিয়ে ফিরে দেখেন মাজিদ উপুড় হয়ে বালতিতে পড়ে আছে। নড়াচড়া করছে না। তখন নামাজ থেকে বাসার কান্নার আওয়াজ পাওয়া যায়। পরে নামাজ শেষ করে দ্রুত বাসা থেকে মাজিদকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চিত্রা দাস তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি