1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ফুলপুরে নিজের পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাখাওয়াৎ হোসেন খান (৪৬) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রামসোনা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের সন্তান।

নিজ মৎস্য খামারের পুকুরের পানি সেচের মোটর ফিটিং করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান তিনি।

ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষকতার পাশাপাশি সফল চাষি ছিলেন তিনি। আজ স্কুলে যাওয়ার আগে নিজের পুকুরে মাছের খাবার দিতে যান। সেখানে পানি সেচের বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পুকুরের কাজ শেষে বাসায় এসে ভাত খেয়ে স্কুলে যাওয়ার কথা তার। কিন্তু দীর্ঘ সময়েও না ফেরায় তার বৃদ্ধা মা পুকুরের পাড়ে যান। সেখানে ছেলেকে পড়ে থাকতে দেখে অজ্ঞান হয়ে যান তিনি। পরে স্থানীয়রা ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করেন। তার ঘরে বৃদ্ধ মা, স্ত্রী ও চার সন্তান রয়েছে।

এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি