1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ফুলপুরে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা ও গুজব প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা ও গুজব প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, নবনির্বাচিত মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ।

কোভিড-১৯ বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে ১০ জনকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়। পর্যায়ক্রমে দুই শতাধিক স্বেচ্ছাসেবককে এ সম্মাননা সনদ প্রদান করা হবে।

এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি