1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ফুলপুরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে জখম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে সাকিব আহমেদ (১৮) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়েছে। রবিবার বেলা ১টার দিকে ফুলপুর সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। সাকিব ওই কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামের কৃষক আব্দুল কাদিরের ছেলে।

জানা যায়, সাকিব ক্লাস শেষে একই এলাকার সহপাঠী জিহান, শিহাব ও ইমরানের সাথে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় কলেজ মাঠে পিছন থেকে কে যেন তাকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তার পিঠে ৬০টিরও বেশি সেলাই লেগেছে বলে জানান তার মামা আনোয়ার হোসেন ও চাচাতো ভাই জাহিদুল ইসলাম। এসআই মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি