1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ফুলপুরে কংশ নদের মাটি কাটায় শহীদদের স্মৃতিস্তম্ভ হুমকির মুখে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কংশ নদের পাড়ের মাটি কাটার ফলে হুমকির মুখে রয়েছে নদের তীরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান। প্রতিনিয়ত মাটি কাটার ফলে হুমকির মুখে রয়েছে কংশ নদের ওপর নির্মিত ব্রিজটিও। স্থানীয়দের ধারণা, বৃষ্টি হলেই মারাত্মক হুমকির মুখে পড়বে মুক্তিযুদ্ধের স্মৃতিময় এ স্থানটি।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের দ্বিতীয় বৃহত্তম গণহত্যার স্থান সরচাপুর গোদারাঘাট। মুক্তিযুদ্ধের সময় অনেক অসহায় মানুষ এ সড়ক পথে হালুয়াঘাট দিয়ে ভারতে আশ্রয় নিতেন। মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং করার জন্য হাজার-হাজার মুক্তিযোদ্ধা ভারতে চলে যেতেন এ ব্রিজ দিয়ে। এ খবর স্থানীয় রাজাকার-আলবদরদের মাধ্যমে পাকিস্থানি সেনা ক্যাম্পে চলে যায়। এ সময় সাধারণ মানুষের এ মানসিক শক্তিকে থামানোর জন্য পাকসেনারা সরচাপুর গোদারাঘাটে শক্তিশালী ঘাঁটি ঘড়ে তোলে। পাকিস্থানি সেনারা তল্লাশির নামে সাধারণ নীরিহ মানুষকে গুলি করে হত্যা করে। অনেক মুক্তিযোদ্ধা পাকসেনাদের চেকপোস্টে ধরা পড়েন। তাদেরকে নির্মমভাবে হত্যা করে লাশ কংশ নদে ভাসিয়ে দেওয়া হতো। সে সময়ে এ স্থানটি হয়ে ওঠে বিভীষিকাময় নরকঘাঁটি।

জানা যায়, স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এ স্থানে একটি কমপ্লেক্স নির্মাণের চেষ্টা চলছে। অপরদিকে ভেকু দিয়ে মাটি কেটে এ স্থানটিকে শেষ করার পাঁয়তারা একটি কুচক্রী মহলের।

এ বিষয়ে স্থানীয় মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক এ টি এম রবিউল করিম বলেন, ময়মনসিংহের দ্বিতীয় বৃহত্তম গণহত্যার স্থান সরচাপুর গোদারাঘাট। ভেকু দিয়ে মাটি কাটার ফলে মারাত্মক হুমকির মুখে রয়েছে গণহত্যার এ স্থানটি। আশা করি স্থানীয় প্রশাসন এ বিষয়ে নজর দেবে।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও কংশনদের ব্রিজসংলগ্ন স্থান থেকে কাউকে মাটি কাটার অনুমোদন দেওয়া হয়নি। যারা অবৈধভাবে মাটি কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি