1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

ফুলপুরে ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি বিষয়ে মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে ৩১ জানুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের করণীয় বা বর্জনীয় তথা নির্বাচনী আচরণবিধি বিষয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার উপজেলার ১০টি ইউনিয়নে ৫২ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১৭ জন ও সাধারণ ওয়ার্ডে মোট ৪১৪ জন সদস্য নির্বাচন করছেন। সভায় তারা সকলেই উপস্থিত ছিলেন। ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ১০ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৮৬৩ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি