1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

ফুলপুরের ১০টি ইউনিয়নে ৫৯৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলপুরের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জনসহ মোট ৫৯৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে ১২০ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন রয়েছেন।

জানা যায়, চেয়ারম্যান পদে ছনধরা ইউনিয়নে চারজন, রামভদ্রপুরে পাঁচজন, ভাইকান্দিতে ছয়জন, সিংহেশ্বরে পাঁচজন, ফুলপুরে ছয়জন, পয়ারীতে সাতজন, রহিমগঞ্জে চারজন, রূপসীতে ছয়জন, বালিয়ায় ছয়জন এবং বওলায় সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আখতার খাতুন বলেন, উপজেলার ১০ ইউনিয়নের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সব ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারে ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি