1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ফুলপুরের ভূমি ও গৃহহীন ৩০ পরিবার ঘর পেয়েছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘর পেয়েছে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ভূমি ও গৃহহীন ৩০ পরিবার। এদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আজ রবিবার উপজেলা হল রুমে এই চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা এখন থেকে এই ঘর ও জমির মালিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল হেকীম সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী প্রমুখ।

ঘর পেয়ে জমিলা খাতুন নামে এক বিধবা নারী বলেন, ‘আমার মত মানুষ পাকা ঘর পাইমু, জমি পাইমু তা ভাবতে পারিনি। আল্লাহ তাকে (প্রধানমন্ত্রীকে) বাছাইয়্যা রাহুন। নামাজ পইড়া মা হাসিনার লাইগ্যা দোয়া করি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি