1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংহতি সমাবেশে মুফতী শাসছুদ্দীনের সভাপতিত্বে পৌর মেয়র ছানোয়ার হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মুফতী মনিরুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরাইলি বর্বরতা বন্ধের দাবী জানান। ইসরাইলের সকল পণ্য বয়কট করে বাংলাদেশ সরকার, মুসলিম বিশ্বসহ সকল দেশকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে আহবান জানান বক্তারা। পরে ফিলিস্তিনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি